সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ করোনায় প্রতিরোধে সরকার দেশের বিভিন্ন জেলায় নির্দিষ্ট কিছু বাড়ি-ঘর লকডাউন করেছে। কিন্তু ঢাকা, নারায়নগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু মানুষ লকডাউন থেকে পালিয়ে চট্টগ্রামের পটিয়ায় এসেছে। তাদের বেশিরভাগ লোক বিভিন্ন ব্যাংকের চাকুরী জীবি। শবে বরাত উপলক্ষে ছুটি পেয়ে ‘লকডাউন’ আদেশ ভেঙে পটিয়ায় পালিয়ে এসেছে।
গত বৃহস্পিতার ভোরে পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের শেয়ানপাড়া এলাকায় কয়েক জন চাকুরীজীবী তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন। স্থানীয়রা জানান, আসা লোকজন প্রকাশ্যে চলাচলের ফলে বর্তমানে এলাকার লোকজন আতংকে রয়েছে। তাই তারা প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন।
স্হানীয়রা জানান ,পবিত্র শবে বরাতের ছুটি পেয়ে বিভিন্ন জেলা থেকে বেশকিছু ব্যাংকার চাকুরী জীবি যুবক নিজ এলাকায় এসেছে। পটিয়ায় কেলিশহর ইউনিয়নের দক্ষিন ভূর্ষিতেও একজন রয়েছেন।
হুইপ সামশুল হক চৌধুরী এমপির উন্নয়ন সমন্বয়কারী ও পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সেক্রেটারী বিজন চক্রবর্তী জানান, উত্তর ভূর্ষিতে একজন সম্প্রতি অন্য জেলা থেকে লকডাউনে আদেশ ভেঙ্গে পালিয়ে এসেছেন। সে এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। এ বিষয়ে ইউ পি চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু নিশ্চিত হয়ে প্রশাসনকে অবহিত করেছেন। তবে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, অন্য জেলার লকডাউন আদেশ ভেঙে এসেছে কয়েকজন যুবক। বর্তমানে তারা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। পালিয়ে আসা ব্যক্তিদের কারনে এলাকার লোকজন আতংকে রয়েছেন। প্রশাসনের হস্তক্ষেপ দরকার বলে স্থানীয়রা মনে করেন।
উল্লেখ্য, সম্প্রতি পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ইউসুফ আলী নামের একজনের নমুনা পরীক্ষা ‘নেগেটিভ’ হলেও তবু এলাকার মানুষ আতংক বিরাজ করছেন।
