খেলছেন না সাকিব-মুশফিক

0

স্পোর্টস ডেস্ক : আজ থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগে’র দ্বিতীয় রাউন্ড। দেশের পৃথক চারটি ভেন্যুতে মুখোমুখি হয়েছে দুই স্তরের আটটি দল।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে লড়ছে খুলনা বিভাগ। তবে এই রাউন্ডে খুলনা ও রাজশাহীর সবচেয়ে বড় দুই তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম খেলছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রোগ্রামে অংশ নেওয়ায় এই রাউন্ডে তাদের দুজনকে মাঠে দেখা যাবে না।

প্রথম রাউন্ডে অবশ্য দুই তারকার কেউ-ই জ্বলে উঠতে পারেননি। খুলনার হয়ে সাকিব আল হাসান ব্যাট হাতে ১৩ রান করেন। আর বল হাতে নেন ১ উইকেট। আর রাজশাহীর প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সময় সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে অবশ্য আরো কম রান করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তাই তাদের সামনে সুযোগ ছিল এই রাউন্ডে ভালো করার। কিন্তু এই রাউন্ডে খেলা হচ্ছে না দেশসেরা দুই তারকার।

প্রধানমন্ত্রীর প্রোগ্রামে সাকিব ছাড়াও অংশ নিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.