তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাজারে নিয়ে এসেছে মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ প্রফেশনাল।
ব্যবসায়িক ব্যবহারের উপযোগী এই সফটওয়্যারে রয়েছে পারসোনাল এসিস্টেন্স করটানা, এজ ব্রাউজার, কনটিনাম ও হেলো ফেসিয়াল রিকগনিশন, ডিভাইস ও অ্যাপ ম্যানেজমেন্ট, ডাটা প্রোটেকশন সার্ভিস এবং রিমোট অথবা মোবাইল ওয়ার্কিং সাপোর্ট।
বাংলাদেশের বাজারে সফটওয়্যারটির বাজার মূল্যে রাখা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা।
