স্পোর্টস ডেস্ক : ৫ অক্টোবর, ২০১৫; ৩২ বছরে পা রাখলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (ওডিআই) মাশরাফি বিন মর্তুজা। ১৯৮৩ সালের এইদিনে নড়াইলে জন্মগ্রহণ করে টাইগার এ অধিনায়ক।
এদিকে, জন্মদিনে মাশরাফিকে শুভেচ্ছা জানাতে ভুলেননি বিশ্বব্যাপী মাশরাফি ভক্তরা। শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
টুইটে আইসিসি লেখে, হ্যাপি বার্থডে টুওডিআই ক্যাপ্টেন, মাশরাফি মর্তুজা।
২০০১ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। ১৫৭টি ওডিআই খেলা মাশরাফির ঝুলিতে রয়েছে দু’শ’ উইকেট। সেরা বোলিং ২৬ রানে ৬ উইকেট।
এছাড়া ৩৬টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ৭৮ উইকেট। আর ৩১টি২০ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। ফেসবুকে ৪২ লাখের বেশি ফলোয়ার রয়েছে টাইগার এ ক্রিকেট আইকনের।
