সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় প্রত্যেক জেলা, উপজেলার বিভিন্ন উপজেলার মধ্যে চট্রগ্রামের পটিয়ায়ও বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়।
আজ বুধবার সকাল ১১টায় জুম মিটিং এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার পর পটিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ উদ্বোধন করা হয় ফলদ, বনজ ও ওষধি বৃক্ষের ১০০টি করে চারা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম সিরু, হুইপের কৃষি বিষয়ক প্রতিনিধি আজিমুল হক চৌধুরী, পৌর কাউন্সিলর ও ৩ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আবু ছৈয়দ, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মোঃ মাহাবুল আলমসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ।
