পটিয়ায় ছাগল পালনে ঘরসহ উপকরণ প্রদান করলেন হুইপ 

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মাচা পদ্ধতিতে ছাগল পালনে ঘর সহ নানান উপকরন ও পটিয়ার ২৪৭ টি খামারে ক্ষুরা রোগের ভ্যাকসিন প্রদানের অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী (এমপি)।

আজ বুধবার দুপুরে পটিয়া উপজেলা বৈলতলী রোডস্থ প্রাণী সম্পদ অফিসে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় খামারিদের মাঝে ছাগলের ঘর ও অন্যান্য উপকরণ সামগ্রী বিতরণে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, জীবিকা না থাকলে জীবন বাঁচানো অসম্ভব।

করোনায় দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান। এতে উপস্থিত, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, প্রাণী সম্পদ অফিসার ড়াঃ জপু চক্রবতী, পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দিন হুইপে প্রতিনিধি ও কাউন্সিলর মুহাস্মদ আবু ছৈয়দ, পৌর আওয়ামী লীগ সভপতি মোঃ আলগীর আলম, সাধারণ সস্পাদক এম,এন,এ নাছির উদ্দীন, কাউন্সিলর গোফরান রানা, খুরশিদ গনি আওয়ামী লীগ নেতা প্রনব দাশ, আ”লীগ ৩ নং ওয়ার্ড় সাধারন সস্পাদক মোঃ মাহাবুল আলম, এনাম মজুমদার, ভেটৈনারি সার্জন সুব্রত সরকার প্রমুখ।

এতে ইউনিয়নের মধ্যে দক্ষিণ ভুষি ইমরান চৌধুরী, বড়লিয়া হালিমা বেগম, পৌরসভায় কল্যান দাশ, জঙ্গলখাইন মঙ্গল সর্দ্দার ভাটিখাইন মোঃ মহিউদ্দীন, তারা ঘরসহ নানান উপকরন পেল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.