চট্টগ্রামের পটিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ল ৫ বসতঘর

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৫ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার আশিয়া ইউনিয়ের বাথুয়া বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার রাত ৮ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে সূর্যসেন বড়ুয়ার বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন সবদিকে ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৫টি বাড়ি পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন সূর্য সেন বড়ুয়া, খোকন বড়ুয়া, তানসেন বড়ুয়া, চিত্ত সেন বড়ুয়া ও কিরণ বড়ুয়া।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলতে পারছি না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.