বাঁশখালীতে বীর মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দের মৃত্যুবার্ষিকী পালন
বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যার প্রথম প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী ছৈয়দ আহমদ এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগষ্ট) বিকালে এ উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাঁশখালী পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরওয়ার কামাল, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দীন চৌধুরী শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, ভিপি শামসুল আলম, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, পৌরসভা আওয়ামী লীগ নেতা এডভোকেট তোফাইল বিন হোসাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, সাধনপুর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাদুর রশীদ, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আক্তার, খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন হায়দার, কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেদার উদ্দীন চৌধুরী, জাহাঙ্গীর আলম, সরল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আজাদ, গন্ডামারার সাধারন সম্পাদক শিহাবুল হক সিকদার, মিজান সিকদার, নাঈমুদ্দিন মাহফুজ, মো: মিজানুর রহমান, ইমরূল হক চৌধুরী ফাহিম সহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে ছাত্র জীবনেই চট্টগ্রামের যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছিলেন মৌলভী সৈয়দ। দেশের স্বাধীনতা বিরোধী শত্রুদের হাতে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু স্বপরিবারে খুন হওয়ার পর বঙ্গবন্ধু হত্যার চট্টগ্রামের প্রথম প্রতিবাদকারী মৌলভী সৈয়দ।
১৯৪০ সালের ১৫ মার্চ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের লালজীবন গ্রামে তাঁর জন্ম। তার পিতার নাম একরাম আলী সিকদার ও মাতা ওমেদা খাতুন।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দের গ্রামের বাড়ীর কবরস্থানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে কবরে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয় শেখেরখীলে।
