কপাল পুড়েছে সৌদিগামী ৫২ হাজার কর্মীর

0

গোলাম শরীফ টিটু,সিটি নিউজ : করোনা ভাইরাসের কারনে গেল ২৫ মার্চ থেকে সৌদিআরব সরকার বাংলাদেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেয়। তখন দেশের
রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে ৮৬ হাজার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা ছিল। যার মধ্যে ৯০ শতাংশ সৌদি আরবের। সৌদি দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী
বলেছেন, ”তারা ২৫ হাজার নতুন ভিসা নবায়ন করে দেবে।

যে কারনে ৫২ হাজার ৪০০ নতুন কর্মীর সৌদি গমন অনিশ্চিত হয়ে পড়েছে। রিক্রুটিং এজেন্সিগুলো বলছে,এত কর্মীর ভিসা নবায়ন না করা হলে পথে বসা ছাড়া উপায় থাকবে না। জনশক্তি রপ্তানীকারকদের সংগঠন বায়রাও এ বিষয়ে বেশ উদ্বিগ্ন। তবে এখনো স্পষ্ট করে কিছু বলছেন না তারা।

বায়রার তথ্য মতে, শ্রমবাজারে কর্মী ইস্যুতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের রাষ্ট্রদুতের সঙ্গে বৈঠক শেষে গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, যারা মার্চে ভিসা পেয়েছিল কিন্তু সেটা ব্যবহার করতে পারেনি সেগুলো বাতিল করে নতুন রি-ইস্যু করবে। সৌদি দুতাবাসের লোকবল কম আছে, তাদের ধারনা ২৫ হাজারের মত নতুন ইস্যু করতে হবে।

সংশয়ে আছেন রিক্রুটিং এজেন্সি ও সৌদিগামী কর্মীরা। তাদের মতে, ভিসা নবায়ন না করলে কর্মীদের টাকা ফেরত দিতে হবে। অপরদিকে টাকা ফেরত পাওয়া এবং সৌদি গমন নিয়ে অনিশ্চয়তায় আছেন কর্মীরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.