কে এই দেলোয়ার ?

0

জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ দেলোয়ার এখন নোয়াখালীর ধর্ষণের মাধ্যমে আলোচিত নাম। নোয়াখালীর এই ধর্ষণের ঘটনার পর সে পালিয়ে ছিল। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, দেলোয়ার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুকের বাসায় কাজ করতো। জয়নাল আবেদিন ফারুকের লাঠিয়াল বাহিনীর সদস্য ছিল। বিএনপি জামাত সরকারের আমলেই সে অগ্রযোদ্ধা। সে সময়ও তাকে কয়েকদফা আইনের আওয়তায় আনা হয়েছিল।

বিএনপি-জামাত সরকারের পতনের পর সে আওয়ামী লীগের ঘনিষ্ট হয়। তবে আওয়ামী লীগের কোন পদ-পদবী সে পায়নি। স্থানীয় আওয়ামী লীগও তাকে কোন কর্মকান্ডে অংশ নিতে দেয়নি। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ছিল। বিএনপি-জামাতের গড়া লাঠিয়াল বাহিনীর সদস্য দেলোয়ার বিএনপি-জামাতের ক্যাডার হিসেবেই পরিচিত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.