বাঁশখালী ব্লাড ব্যাংকের কর্মীরা আর্ত মানবতার সেবায় নির্ভীক 

0

বাঁশখালী প্রতিনিধিঃ দক্ষিণ চট্টলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন বাঁশখালী ব্লাড ব্যাংকের ৪র্থ বর্ষপূর্তি উৎসব ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠান আজ শনিবার সকাল ১০ঘটিকা হতে বাঁশখালী সী বিচ এর বাহারছড়া খানখানাবাদ পয়েন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সজীব নমঃ শুভ’র সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সংগঠনের এডমিন মোঃ আবু হানিফের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্টিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ব্লাড ব্যাংকের সম্মানিত উপদেষ্টা লায়ন মুনমুন দত্ত মুন্না ও বাঁশখালী একাডেমির পরিচালক, ব্লাড ব্যাংকের সম্মানিত উপদেষ্টা সাংবাদিক কল্যাণ বড়ুয়া, বাঁশখালী মা-শিশু জেনারেল হাসপাতালের পরিচালক এডভোকেট আনিসুল ইসলাম সাংবাদিক মিজান বিন তাহের, মোহাম্মদ আজম ।

সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের এডমিন স্বরূপ দেব নাথ,সংগঠনের এডমিন মোজাম্মেল হক, রাহুল দে, জয় নমঃ মিন্টু, ফারুকুল ইসলাম, মোঃ তালিব, মডারেটর আজহারুল হক, নান্টু কান্তি দাশ, রুপন কান্তি দে, আলমগীর হোসাইন, সাগর দাশ, কার্যকারী সদস্য আইনুল আবেদীন, আবদুর রহমান, উৎসাহ দত্ত (বাবু), জাকারিয়া মোহাম্মদ, নেওয়াজ শরীফ, আতিক উল ইসলাম, রায়হান উদ্দীন, মিশকাতুল ইসলাম, সুজয় ধর বাসু, মোঃ লোকমান, আরশাদ উল্লাাহ ইস্পাত, এস এম, এমাজ ইবতেসাম, সৌরভ সেন ঝুন্টু, মোঃ ফারুকুল ইসলাম রুবেল, সহ-কার্যকারী সদস্য সারু সুলতানা, ছরওয়ার হোসাইন, শাহাদাত হোছাইন, খোরশেদুল আলম, নিউটন দে, তামজিদুর রহমান, শেখ মুনতাসির, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, বিপ্লব দে, আশেক এলাহী, অন্তু ধর, সানি বড়ুয়া, আব্দুর রহিম, সাখাওয়াত হোসাইন, মোঃ আশেক সহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন , ব্লাড ব্যাংকের কর্মীরা বিপদাপন্ন মানুষের জন্য বিনামুল্যে রক্ত সংগ্রহ করে যে মানবিক দায়িত্ব পালন করেন তা অর্থ দিয়ে তুলনা করা সম্ভব নয়। ব্লাড ব্যাংকের সদস্যরা হলেন আর্ত মানবতার সেবায় নির্ভীক কর্মী। তাই তাদের যে কোন কার্যক্রমে সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

উল্লেখ্য-বর্ষপূর্তি উৎসব উপলক্ষে বাঁশখালীর কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের জন্যে মেডিকেলে গিয়েই অত্র সংগঠনের পক্ষ থেকে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.