৪ হাজার মিলিঅ্যাম্পায়ার ব্যাটারির ফোন

0

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফোনের নাম ‘এনজয় ৫’। এটি তৈরি করেছে চীনের বিখ্যাত হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ২ জিবি র‌্যাম সমৃদ্ধ এই ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।

এনজয় ৫ ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ৭২০x ১২৮০। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ২৯৪ পিক্সেল।

ফোনটিতে আছে মিডিয়াটেক এমটি৬৭৩৫ চিপসেট, কোয়াডকোর সিপিইউ এবং মালি টি৭২০। ফোনটির র‌্যাম ২ জিবি। বিল্টইন মেমোরি আছে ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

হুয়াওয়ের এই নতুন ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরার অ্যাপারচার এফ/২.০। ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

হুয়াওয়ে এনজয় ৫ ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।

ডুয়েল সিমের এই ফোনটির ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পায়ারের। এটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।

মেটাল বডির এই ফোনটি ১৬ অক্টোবর থেকে চীনের বাজারে পাওয়া যাবে। ফোনটির দাম ১৫৮ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১২ হাজার ২৮২ টাকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.