চসিক নির্বচনী প্রচারনায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

0

সিটি নিউজঃ চসিক নির্বাচনের প্রচার শুরু হয়েছে। অন্যদিকে করোনার প্রভাবও দিন দিন বাড়ছে। নির্বাচনী প্রচারনায় স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বালাই নেই। কাউন্সিলর প্রার্থীরা দলবল নিয়ে পাড়া মহল্লায় গনসংযোগ করছেন। মিছিল ও সমাবেশ চলছে।

নির্বাচনি প্রচারনায় স্বাস্থ্যবিধি না মানায় ভোটারদরে মধ্যে করোনার প্রভাব পড়তে পারে বলে অনেকে আশঙ্খা করছেন। নির্বাচনী প্রচারনার মাঠে সক্রিয় হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা। এরা এখন রাস্তাঘাটে প্রচারনায় ব্যস্ত।নির্বাচন কমিশন করোনার কারনে প্রচারনার ধরণ ও প্রকৃতি পরিবর্তণ করে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য সচেতন জনসাধারনের।

বিভিন্ন ওয়ার্ডে সরেজমিন ঘুরে দেখা যায়, দলবদ্ধভাবে কাউন্সিলরগণ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যে কারনে করোনার প্রভাব পড়ার আশঙ্খায় আছেন নগরবাসী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.