কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী বরখাস্ত

0

ঢাকা অফিস : ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীসহ দুইকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্তকৃত প্রধান কারারক্ষী হলেন- নজরুল ইসলাম এবং অপরজন জসিম উদ্দিন। দায়িত্বে অবহেলার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। তিনি জানান, বরখাস্তকৃত দুজনই প্রিজন সেলে দায়িত্বে ছিলেন। সেখানে দায়িত্বে অবহেলার কারণে তাদের বরখাস্ত কারা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.