খেলোয়াড়দের নিরাপত্তায় চট্টগ্রামে র্যাব-পুলিশের মহড়া
সিটি নিউজ ডেস্ক: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে আগামীকাল শনিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামে আসছেন ক্যারিবীয়রা।
এ উপলক্ষে শুক্রবার সকালে নগরীর রেডিসন বøু-বে ভিউ থেকে সাগরিকা মোড় পর্যন্ত এলাকায় নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় র্যাব-পুলিশের সমন্বয়ে আয়োজিত খেলোয়াড়দের হোটেল থেকে স্টেডিয়ামে নেয়ার পথে অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে তা কীভাবে সামাল দেয়া হবে ও তাদের বহনকারী গাড়ি নিরাপদে স্টেডিয়ামে কিভাবে পৌঁছে দেয়া হবে।
তা প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সোমবার (২৫ জানুয়ারি)। এরপর এম এ আজিজ স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। আগামী ৩ ফেব্রæয়ারি চট্টগ্রাম শুরু হবে সিরিজের প্রথম টেস্ট যা শেষ হবে ৭ ফের্রুয়ারি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানান, কোভিড ও নির্বাচন এই দু’টি চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা কাজ করছি। সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আশা করছি, সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারব। ভেন্যুভিত্তিক নিরাপত্তা ছাড়াও টিমগুলোকে আনা-নেয়ার ব্যাপারে নিরাপত্তা থাকবে। এতে পুলিশ, র্যাব ও অন্য সংস্থার সদস্যরাও কাজ করবেন।
সিটি নিউজ/জিএস
