সিটি নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত পাকিস্তানের ক্রিকেট। কোভিড নাইন্টিনের কঠিন পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। একই কারণে এবার তালা ঝুলে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হেডকোয়ার্টারে।
করোনাভাইরাসের প্রভাবে প্রথমে বন্ধ হয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। মাত্র ১৪টি ম্যাচ মাঠে গড়ানোর পর ৬ খেলোয়াড়সহ মোট ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পিএসএল।
এর পাশাপাশি বোর্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার খবরে বন্ধ করে দেওয়া হয়েছে হেডকোয়ার্টার। তবে বোর্ডের কোন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, সেটি জানানো হয়নি।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়া বোর্ড কর্মকর্তা একজন প্রভাবশালী ব্যক্তিত্ব।
সিটি নিউজ/এসআরএস
