প্রতিটি এলাকায় বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হবে – সাংসদ মোস্তাফিজুর রহমান

0

বাঁশখালী প্রতিনিধি :    বাঁশখালীর সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনায় বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠান গতকাল বিকালে অনুষ্ঠিত হয়। সরল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রশিদ আহমদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, যুবলীগের আহ্বায়ক ও চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, যুগ্ম আহ্বায়ক ও এমপির একান্ত সচিব অধ্যাপক তাজুল ইসলাম, পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক শেখ সেলিমুল হক চৌধুরী।

সরল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আজাদ এর সঞ্চালনে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ডিজিএম মৃদুল কান্তি চাক্মা, সরলের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক, হারুনুর রশিদ, মোঃ ইষ্কান্দর মির্জা, মনজুর আলম, আবদুল মান্নান, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিলুর করিম শরীফি, পুইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট তোফাইল বিন হোছাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হামিদ উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরানুল হক ইমরান, সাধারণ সম্পাদক ফয়সাল জামিল চৌধুরী সাকি, সাংগঠনিক সম্পাদক ইমরুল হক চৌধুরী ফাহিম, আনছুর আলী, গিয়াস কামাল, মোঃ মাকছুদ, নুর মোহাম্মদ, মোঃ হাছন প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে গুরুত্বপূর্ণ খাত হিসাবে বিবেচনা করে এবং প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন আগে বাঁশখালীতে একটি মাত্র বিদ্যুৎ সাব স্টেশন ছিল। আরও একটি উদ্বোধন করা হয়েছে আগামীতে আরও দুইটি সাব স্টেশন নির্মাণ করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.