চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সনাতন ধর্মাম্বলীদের বিজয়া দশমী উদযাপনে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, অত্যন্ত আনন্দ,ভালোবাসা ও সম্প্রীতিতে আমরা এ উৎসবটি পালন করছি। এ উৎসব পালনে সর্ব ধর্মের মানুষের সম্পৃক্ততা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন চেতনা জাগিয়ে দিয়েছে। তাই সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা, সম্প্রীৃতিময় ভালোবাসা। আমরা চাই বিশ্ব শান্তি, নিরাপত্তায় সৃষ্টি কর্তার কাছ থেকে আশির্বাদ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাব। এই প্রত্যাশায় আমাদের এ উৎসব আত্ম জিজ্ঞাসার প্রতীক হোক।
এ বিভাগের আরও খবর
