কপি-টমেটো চাষের এখনই উপযুক্ত সময়

0

কৃষি সংবাদ: সবজি চাষিরা এখন জমি তৈরিতে ব্যস্ত। তাদের লক্ষ্যে কিছুদিনের মধ্যেই কপি-টমেটোসহ অন্যান্য সবজি চাষ করা -জানিয়েছে জেলা কৃষিবিভাগ। জেলার বিভিন্নস্থানেই এ সময় কৃষকরা জমি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন।

আলাপকালে হবিগঞ্জ জেলার কৃষকরা জানান, কপি ও টমেটোসহ নানা প্রজাতির সবজির চারা নিয়ে তারা মোটেই চিন্তিত নন। এসব চারা পাওয়া যায় হবিগঞ্জ সদর উপজেলার রাজিব এগ্রো গার্ডেনে। এখান থেকে সূলভ মূল্যে কৃষকরা চারা ক্রয় করে জমিতে রোপনের পর ভাল ফলন পাচ্ছেন।

রাজিব এগ্রো গার্ডেনের মালিক সৈয়দ আব্দুল কাদির রাজিব জানান, এবারও কৃষকরা তার গার্ডেনে চারার জন্য ভিড় করছেন। এ নার্সারি পরিচালনা করে আর্থিকভাবে তিনি লাভবান। এখান থেকে কৃষকরা বারমাসি সবজির চারা ক্রয় করেও ভাল ফলন পাচ্ছেন বলেও জানান তিনি।

জেলার বিভিন্নস্থানে নানা প্রজাতির ফলজ, বনজ, ঔষধি, ফুল গাছের নার্সারি থাকলেও সবজির নার্সারি এখানেই প্রথম নির্মাণ করেছেন সৈয়দ আব্দুল কাদির রাজিব। এ নার্সারি করে যেমনটা তিনি লাভবান, তেমন লাভবান চাষিরাও।

পরিদর্শনকালে দেখা গেছে, এ নার্সারিতে ফুল কপি, টমেটোর চারা প্রস্তুত করে রাখা হচ্ছে। কৃষকরা এসেই এখান থেকে ক্রয় করে নিয়ে যাবেন। শুধু চারা বিক্রি নয় বারমাসি সবজিও চাষ করা হয়েছে। এর মধ্যে শিম ও লাউ অন্যতম। চাষ হচ্ছে পেঁপেও। তবে এ নার্সারিতে চারা তৈরি ও সবজি চাষে কোন বিষ প্রয়োগ হচ্ছে না। এখানে গাছের উর্বর শক্তি বৃদ্ধিতে কম্পোষ্ট সার, গোবর ব্যবহার হচ্ছে। আর পোকা দমনে ব্যবহার হচ্ছে সেক্স ফেরুম্যান ফার্দ।

এ ব্যাপারে উপ-সহকারী কৃষি অফিসার মাহবুবুল হক ও সামছুন্নাহার বেগম জানান, রাজিবের নার্সারি থেকে চারা কিনে কৃষকরা ভালই ফলন পাচ্ছেন। তারা জানান- এ নার্সারির উন্নয়নে রাজিবকে সার্বিক সহযোগীতা করছে কৃষি বিভাগ। তাকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.