বগুড়ার শেরপুর উপজেলায় মজুমদার প্রোডাক্ট লিমিটেডের মালিকানাধীন রাইস ব্রান অয়েল মিলের ট্যাংক বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
