বাংলা নববর্ষে বাহাদুর শাহ পার্ক থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

0

আওয়ামী লীগের নববর্ষ শোভাযাত্রা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন মহিলা আওয়ামী লীগ নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল (বুধবার) সকাল ৭টায় বাহাদুর শাহ পার্ক থেকে শোভাযাত্রা বের করবে।
মহিলা আওয়ামী লীগের উত্তর মহানগরের প্রচার সম্পাদক সাদিয়া আফরোজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষে আগামীকাল ১৪ এপ্রিল সকাল ৭টার সময় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে এক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগ। আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে এই শোভাযাত্রা শুরু হবে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করবেন ঢাকা কেন্দ্রিও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি আরও থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম এবং সাধারণ সম্পাদক পারুল আক্তার। ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহেদা খানম দিপ্তী, সাধারন সম্পাদক হাসিনা রাবী চৌধুরী, প্রচার সম্পাদক সাদিয়া আফরোজ।
শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা ঘুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.