ফের বড়পর্দায় মোশাররফ

0

বিনোদন ডেস্ক : একটি একতলা বাড়ির ছাদের চিলেকোঠায় থাকে কালা। সূর্য ডোবার পর তাকে এই বাড়ি থেকে বের হতে দেখা যায়, আবার সূর্য ওঠার আগে সে তার চিলেকোঠায় ঢুকে পড়ে।

অদ্ভুত ব্যাপার হল তার শত্রুপক্ষ বিভিন্ন সময় তাকে মারতে এসে বাড়ি তল্লাশি করেও খুঁজে পায়না। এই রহস্যের বাস্তবসম্মত সমাধান খুঁজে পাওয়া যাবে কালা’র ফুল চলচ্চিত্রে।

চলচ্চিত্রের এই কালা হলেন মোশাররফ করিম। এ ছবির মাধ্যমে ফের বড়পর্দায় আসছেন মোশাররফ। চলচ্চিত্রটি নির্মাণ করছেন আলম আশরাফ। ইতিমধ্যেই চলচ্চিত্রটির কিছু অংশের চিত্রধারণ সম্পন্ন হয়েছে। নির্মাতা সূত্রে জানা যায়, জানুয়ারী থেকে চলচ্চিত্রটির শুটিং পুরোদমে শুরু হবে।

নির্মাতা আশরাফ বলেন, সমাজের চেইন্জ মেইকার হিসেবে কালা চরিত্রে দেখা যাবে মোশররফ করিমকে। সিনেমাটিতে বিভিন্ন সময় তাকে খুন করতে দেখা যাবে, কিন্তু প্রতিটা খুনে মিশ্রিত থাকবে এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাষ। এমন একটি চরিত্রে এই প্রথম মোশাররফ করিমকে দেখা যাবে। কালা’র ফুল সিনেমার প্রমোশনালের শুটিং শেষ হয়েছে এই মাসের ২৬ তারিখে।

তবে চলচ্চিত্রে মোশাররফের বিপরীতে কাকে দেখা যাবে তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেননি নির্মাতা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.