লালমাটিয়ায় বাসায় ঢুকে তিন ব্লগারকে কুপিয়ে আহত

0

ঢাকা অফিস :     রাজধানীর লালমাটিয়ার মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা সংস্থা ‘শুদ্ধস্বর’ এর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিন ব্লগারকে কুপিয়েছে দুর্বৃত্তরা বাসায় ঢুকে । শনিবার বেলা ৩টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়া সি-ব্লকে ৮/১৩ নম্বর বাসায় অবস্থিত শুদ্ধস্বর প্রকাশনা কার্যালয়ে ঢুকে তারা তিনজনকে কুপিয়ে আহত করে।  টুটুলকে হামলার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়,টুটুলের সঙ্গে আহত হয়েছেন ব্লগার তারেক রহিম ও রণদীপম বসু। তারাও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত ফেব্রুয়ারিতে বইমেলার বাইরে প্রবাসী লেখক অভিজিৎকে কুপিয়ে হত্যার সঙ্গে জঙ্গিরা সংশ্লিষ্ট বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের ‘অবিশ্বাসের দর্শন’সহ কয়েকটি বই বের করেছে শুদ্ধস্বর। তাদের কার্যালয়ে হামলায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত ফেব্রুয়ারিতে অভিজিৎ নিহত হওয়ার পর ফেইসবুকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে টুটুল মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে প্রকাশক টুটুলসহ কয়েকজন ছিলেন ওই কার্যালয়ে।বেলা আড়াইটার দিকে সেখানে হানা দেয় কয়েকজন দৃর্বৃত্ত। ঘটনাস্থলে উপস্থিত একজন, দুর্বৃত্তরা কুপিয়ে অফিস কক্ষে তালা লাগিয়ে চলে যায়। পুলিশ এসে তালা ভেঙে ভেতরে ঢুকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.