এবার সময় প্রকাশনের ফরিদ আহমেদকে হত্যার হুমকি

0

সিটিনিউজবিডি : এবার সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল ১০টার দিকে তার মোবাইল ফোনে প্রেরিত এক ক্ষুদেবার্তায় এ হুমকি দেওয়া হয়।
সময়ের প্রকাশক ফরিদ আহমেদ বলেন, “সকাল ১০টার দিকে ০১৭২১৪২৫০০৮ নম্বর থেকে একটি এসএমএস আসে। সেখানে লেখা রয়েছে যে, ‘নাস্তিকদের অনেক বই ছেপেছো তুমি, তোমার অনেক পাপ। মৃত্যুর জন্য প্রস্তুত হও।’ এর নিচে লেখা রয়েছে, আল আহরার, ইউকে। “

শনিবার জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুলকে মারাত্মক জখমের পরই এ ধরনের হুমকির বার্তা এলো। এই দুই প্রকাশকই নিহত ব্লগার অভিজিৎ রায়ের বই ছেপেছিলেন।এবার সময় প্রকাশনের ফরিদ আহমেদকে হত্যার হুমকি

শনিবার দুপুরে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয় ও বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতির কার্যালয়ে হামলার ঘটনার ঘটে। শুদ্ধস্বরের হামলায় টুটুল ছাড়াও লেখক ও ব্লগার রণদীপম বসু এবং তারেক রহিম আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাগৃতি থেকে অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ ও ‘অবিশ্বাসের দর্শন’ বই দুটি প্রকাশিত হয়। ‘সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান’ ও ‘শূন্য থেকে মহাবিশ্ব’ বই দুটি প্রকাশ করে শুদ্ধস্বর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.