মঙ্গলবার গণজাগরণ মঞ্চের অর্ধদিবস হরতাল

0

সিটিনিউজবিডি : মঙ্গলবার (৩ নভেম্বর) সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ। জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা; কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি ডাকা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

তিনি বলেন, প্রকাশক ও মুক্তিচিন্তার লেখকদের ওপর হামলাকারীদের শাস্তি দাবিতে মঙ্গলবার সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করবে গণজাগরণ মঞ্চ। তবে, প্রশাসন যদি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে পারে, সেক্ষেত্রে আমাদের কর্মসূচি বিবেচনা করবো।

এছাড়া, সোমবার (২ নভেম্বর) শোক দিবস পালনেরও ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.