তথ্যপ্রযুক্তি ডেস্ক :: ভার্চুয়াল দুনিয়ায় একটা সুন্দর উপস্থিতির ইচ্ছা থাকে অনেকেরই। ছবি তোলার ক্ষেত্রে সেজেগুজে বা যত্ন করে সময় নিয়ে মেকআপ করার মতো সেই সময় নেই বর্তমান ব্যস্ত জীবনে। তা ছাড়া সুন্দর করে ছবি তোলাটাও সবসময় হয়ে উঠে না। কেননা আলোর এদিক সেদিকসহ নানা বিষয় খেয়াল রাখতে হয়।
ফলে নিজের মেকআপের পরিবর্তে বরং ছবিটাকেই মেকআপ করিয়ে ফেলা সহজ ফটো এডিটিং অ্যাপস স্মার্টফোনে ব্যবহার করে। ফটো যেমনই উঠুক, একেবারে মনের মতো করে ঘষে-মেজে আকর্ষণীয় করে দিতে এদের জুড়ি নেই। ভাচুর্য়াল দুনিয়ায় ছবি আপলোড করার আগে সেই ছবিটাকেই সহজে সুন্দর করে নিতে রয়েছে নানারকমের বিনা মূল্যের ফটো এডিটিং অ্যাপস।
পিক্স আর্ট ফটো স্টুডিও
বর্তমান সময়ের বিভিন্ন ফটো অ্যাপগুলোর মধ্যে জনপ্রিয়তায় অনেকখানি এগিয়ে রয়েছে অ্যান্ড্রয়েড, আইফোন এবং উইন্ডোজ চালিত স্মার্টফোনের জন্য ‘পিকস আর্ট ফটো স্টুডিও’ অ্যাপটি। ছবি সম্পাদনার শতাধিক টুলস, কাস্টোমাইজ করার ফিল্টার এবং বিশেষ ইফেক্ট সুবিধা, লেখা, স্টিকার, ছবি যুক্ত করা, উন্নত আর্ট করার ব্রাশ ব্যবহার প্রভৃতি সুবিধা রয়েছে অ্যাপটিতে। বিনা মূল্যের এই অ্যাপসটি অ্যান্ড্রয়েডের জন্য https://goo.gl/iWWZ7c ঠিকানা থেকে, আইফোনের জন্য https://goo.gl/92oAJP ঠিকানা থেকে এবং উইন্ডোজ ফোনের জন্য https://goo.gl/sSloyC ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
পিক সে
ফটো এডিটিংয়ের অন্যতম জনপ্রিয় অ্যাপ এটি। ‘পিক সে’-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, কম সময়ে দ্রুত ফটো এডিটিং সুবিধা। অ্যাডজাস্ট, ইফেক্ট আর স্টিকার- এই তিনটি ধাপ রয়েছে এতে। ফলে এর এডিটিং পদ্ধতি খুব সহজ। প্রথম ধাপে ব্রাইটনেস-কনট্রাস্ট, কালার সব কিছু অ্যাডজাস্ট করা যাবে, দ্বিতীয় ধাপে মানানসই এফেক্ট এবং এরপর স্টিকার দিতে চাইলে নানারকম হেয়ারস্টাইল, গোঁফ, হেলমেটসহ আরো মজার অনেক কিছুই পাওয়া যাবে অ্যাপটিতে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে https://goo.gl/0befLI ঠিকানা থেকে।
ফটো গ্রিড
ফটো গ্রিড অ্যাপটি জনপ্রিয় ছবি শেয়ারিংয়ের জন্য। তবে ছবি এডিটিংয়ের সুবিধাও রয়েছে এই অ্যাপটিতে। ছবিতে পছন্দমতো ফিল্টারযুক্ত করা, ছবির আলাদা লে-আউট, লেখা যুক্ত করা, স্টিকার প্রভৃতি সুবিধা রয়েছে অ্যাপটিতে ছবি এডিটিংয়ের ক্ষেত্রে। আর ছবি এডিটিং করে একসঙ্গে অনেকগুলো ছবি এই অ্যাপটির মাধ্যমে শেয়ারও করা যাবে। বিনা মূল্যের এই অ্যাপসটি অ্যান্ড্রয়েডের জন্য https://goo.gl/Hb9GxF ঠিকানা থেকে, আইফোনের জন্য https://goo.gl/3HjbbR ঠিকানা থেকে এবং উইন্ডোজ ফোনের জন্য https://goo.gl/40PP4g ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
ফটো এডিটর বাই বিফানকি
ক্রপ, রিসাইজ, রোটেট, ব্লার এসবের পাশাপাশি এতে রয়েছে ‘টাচ আপ’ ফিচার। ‘টাচ আপ’ ফিচারের সাহায্যে ছবিকে মেকআপও করানো যাবে। এজন্য লিপস্টিক, ব্লাশ, ব্রোঞ্জার, আই কালার কোনো কিছুরই অভাব নেই বিনা মূল্যের এই অ্যাপসটিতে। অ্যান্ড্রয়েড ফোনের জন্য https://goo.gl/mKC6L ঠিকানা থেকে এবং আইফোনের ফোনের জন্য https://goo.gl/fGHG4U ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
ফটো এডিটর বাই অ্যাভিয়ারি
‘বিফানকি’ অ্যাপটিতে কেবল মেকআপটাই হয়, কিন্তু অ্যাভিয়ারি অ্যাপটি ত্বকের দাগ-ছোপ পর্যন্ত তুলে দেয়। এমনকি, দাতও চকচকে করে নেওয়া যায় বিনা মূল্যের অ্যাভিয়ারির সৌজন্যে। অ্যাপটির বিশেষত্ব হচ্ছে, খুব দ্রুত ছবি এডিটের সুবিধা রয়েছে। পছন্দমতো ইফেক্ট, ফ্রেম ও স্টিকার যুক্ত করা, ছবির উপযোগী রঙ যোগ করা, ছবির ঔজ্জ্বল্য বাড়ানো, ক্রপ করা, নির্দিষ্ট ফোকাস নিশ্চিত করাসহ বিভিন্ন ফিচারে ভরপুর অ্যাপটি। অ্যান্ড্রয়েড ফোনের জন্য https://goo.gl/t1ZF7 ঠিকানা থেকে, আইফোনের ফোনের জন্য https://goo.gl/tj1T5 ঠিকানা থেকে এবং উইন্ডোজ ফোনের জন্য http://goo.gl/8PWYF ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
স্ন্যাপসিড
বেসিক অ্যাডজাস্টমেন্ট, ক্রিয়েটিভ এনহান্সমেন্ট এসবের সঙ্গে সঙ্গেই ছবিতে একটু নাটকীয়তা আনতে চাইলে সেই লুকটাও হাজির করবে গুগলের তৈরি অ্যাপ স্ন্যাপসিড। যে কোনো অনুভূতির সঙ্গে তাল মিলিয়েই হরেক ইফেক্ট হাতের নাগালে রেখেছে এই অ্যাপ। জনপ্রিয় এই অ্যাপটির সাহায্যে আরএডব্লিউ ফরম্যাটের ছবিকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়। এ ছাড়া টিউন ইমেজের সহায়তায় পছন্দমতো রঙ পরিবর্তনের পাশাপাশি ছবি ক্রপ করা, রোটেট করা, ট্রান্সফর্ম করা, ব্রাশ ব্যবহার করার কাজগুলো করা যায়। বিনা মূল্যের এই অ্যাপসটি অ্যান্ড্রয়েডের জন্য https://goo.gl/zrtgcZ ঠিকানা থেকে এবং আইফোনের জন্য https://goo.gl/euPTgR ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
অ্যাডোব ফটোশপ ফিক্স
কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে ছবি এডিটিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ। তবে স্মার্টফোনে ফটোশপ সফটওয়্যারের ওই সুবিধা পেতে চাইলে ব্যবহার করুন অ্যাডোব ফটোশপ ফিক্স অ্যাপটি। খুবই শক্তিশালী ফটো এডিটিং অ্যাপ এটি। ছবিতে চোখের লাল স্পট, পেইন্ট, ব্র্যাশ, ছবির অনাকাঙ্ক্ষিত অংশ মুছা সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে অ্যাপটি। আইফোনে অ্যাপটি বিনা মূল্যে https://goo.gl/eYxSDO ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
স্কোয়্যার মি
এর সাহায্যে নিখুঁতভাবে ছবিকে স্কোয়ার সাইজে রুপান্তর করে, ফিল্টার যোগ করে খুব দ্রুত শেয়ার করা যাবে। বিনা মূল্যের এই অ্যাপটি অ্যান্ড্রয়েডের জন্য https://goo.gl/VsBDov ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
ক্যামেরা ৩৬০ আল্টিম্যাট
ছবি এডিটিংয়ের জন্য স্মার্টফোনে আলাদা কোনো অ্যাপ ব্যবহার করতে না চাইলে, ব্যবহার করতে পারেন ক্যামেরা ৩৬০ আল্টিম্যাট অ্যাপটি। কেননা এতে থাকা ক্যামেরার সাহায্যেই ছবি তুলে, তা এডিট করে নিতে পারবেন সহজেই। ক্লাসিক ফিল্টার, ক্রপ করা, রঙের ব্যবহারের সুযোগ সহ নানা ফিচার রয়েছে অ্যাপটিতে।বিনা মূল্যের এই অ্যাপসটি অ্যান্ড্রয়েডের জন্য https://goo.gl/hBK75 ঠিকানা থেকে এবং আইফোনের জন্য https://goo.gl/QE0QpU ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
