সিটিনিউজবিডি :: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টা ২২ মিনিটের দিকে সাকার স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও নিকট আত্মীয়রা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান।
এর আগে বেলা বারটার দিকে সাকার ধানমণ্ডির বাসা থেকে রওনা হন তারা। সাতটি গাড়িতে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করতে রওনা হন।
নাম প্রকাশে অনিচ্ছুক সাকার একজন আইনজীবী এর আগে জানান, তারা ১২ জনের তালিকা জমা দিয়েছেন।
