খালেদা জিয়া দেশে ফিরছেন

0

ঢাকা অফিস :: আগামী ২১ নভেম্বর শনিবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০ নভেম্বর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার টিকিট বুকিং দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

চোখ ও পায়ের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গত ১৬ সেপ্টেম্বর খালেদা জিয়া যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি সেখানে পরিবারের সদস্যদের সাথে ঈদুল আযহাও উদযাপন করেন। এর আগে একাধিকবার টিকিট বুকিং দিয়েও দেশে ফেরেননি খালেদা জিয়া।

শায়রুল কবির জানান, ২১ নভেম্বর বিকেল ৪টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়ার পৌঁছার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.