ফখরুলের ৩ মাসের জামিন মঞ্জুর

0

সিটিনিউজবিডি :: পল্টন থানার নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপ‌তি মো. রেজাউল হক ও বিচারপ‌তি মো. খসরুজ্জামা‌নের দ্বৈত বে‌ঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এর আগে ২ নভেম্বর মির্জা ফখরুলকে আত্মসমর্পণের নির্দেশ দেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। পর দিন ৩ নভেম্বর মির্জা ফখরুল নিম্ন (বিচারিক) আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.