সিটিনিউজবিডি :: নারায়ণগঞ্জের স্কুলছাত্র রাকিবুল ইসলাম ইমন হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজি মোহাম্মদ শহীদুল ইসলাম দুই বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
নিহত ইমন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কামতাল মালিভিটা এলাকার প্রবাসী নূরু মিয়ার ছেলে। সে সোনারগাঁয়ের এইচজিজি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ২৯ জানুয়ারি ১০ লাখ টাকা মুক্তিপণ পেতে ইমনকে অপহরণ করা হয়। ওই টাকা না পেয়ে ওইদিন রাতেই ইমনকে হত্যার পর মালিবাগে একটি মুরগীর খামারের গর্তে পুঁতে রাখে। এ ঘটনায় ইমনের মা ফেরদৌসি বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এ মামলায় আগেও একজনের ১০ বছরের কারাদণ্ড হয়েছে।
