সিটিনিউজবিডি :: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনসহ তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য দুই প্রার্থী হলেন জাতীয় পার্টি মনোনীত মো. সুহেদ আহমদ ও খেলাফত মজলিসের প্রার্থী আমিনুল ইসলাম।
রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তাদের মনোনয়ন বাতিল করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম।
তিনি জানান, বিভিন্ন কারণে তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তন্মধ্যে গোলাম কিবরিয়া চৌধুরী আয়কর রিটার্ন দাখিল করেননি।
এদিকে গোলাপগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী, আরেক বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল ও স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমানের মনোনয়নপত্র বৈধ বলে গৃহিত হয়েছে।
