নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় ৩ জনের মৃত্যু

0

সিটিনিউজবিডি :: সিলেট-তামাবিল মহাসড়কের পীরের বাজারে ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রফিক মিয়া ৩৫, বাবুল (৩০) এবং অজ্ঞাত একজন।সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে জাফলং থেকে পাথরবোঝাই একটি ট্র্রাক দ্রুত গতিতে সিলেটের দিকে যাচ্ছিল। পীরের বাজার এলাকায় হঠাৎ করে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের কয়েকটি গাড়িকে চাপা দেয়।
এসময় ঘটনাস্থলেই ১ জন মারা যান। অপর ২ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমসানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান।
এ ঘটনায় আরও ২-৩ জন গুরুতর আহত হয়েছেন বলেও জানান জিদান আল মুসা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.