ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

0

সিটিনিউজবিডি:: রাজবাড়ী জেলার সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিয়ার রহমান জানান, সকালে ঘন কুয়াশা ছিল। এ সময় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে রাজবাড়ী ফায়ায় সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.