এক সপ্তাহের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর

0

সিটিনিউজবিডি : এক সপ্তাহের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘বেতন কাঠামো কার্যকরের আদেশ আইন মন্ত্রণালয়ে অপেক্ষমাণ রয়েছে। আজকালের মধ্যে তা অর্থ মন্ত্রণালয়ে আসবে। সপ্তাহখানেকের মধ্যে বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি করা হবে।’

গত মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা জানান।

মন্ত্রী আরো বলেন, ‘এবারই শেষ পে স্কেল। এরপর নতুন করে কোনো পে স্কেল গঠন করা হবে না। বেতন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো পরবর্তী পাঁচ বছর পরপর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ার একটি নির্দেশনা থাকবে।’

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দুই টার্ম বর্তমান সরকার কাজ করার সুযোগ পাওয়ায় অর্থনৈতিক কার্যক্রম শক্তিশালী হয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বিনিয়োগ বেড়েছে, রাজস্ব বেড়েছে। তাই সরকারের বাজেটের আকারও বাড়ছে। বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে’।

সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশের সদ্য সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মুমিনও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.