ম্যানহোলে পড়ে মাত্র ৩০ মিনিট বেঁচে ছিল শিশু নীরব

0

সিটিনিউজবিডি :: ম্যানহোলে পড়ে যাওয়ার পর মাত্র ৩০ মিনিট বেঁচে ছিল শিশু নীরব এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশু নীরবের ময়নাতদন্ত শেষ হয়।এর পর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

শিশু নীরবের ময়নাতদন্তকারী চার সদস্যের চিকিৎসক প্রতিনিধি দলের প্রধান ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী মোহাম্মদ আবু শামা জানান, ম্যানহোলে পড়ে যাওয়ার ১০ থেকে ৩০ মিনিটের মধ্যে শিশুটির মৃত্যু হয়।সিটিনিউজড়০০

তার শরীরের পাকস্থলী ও ব্রেনে পানি ছিল। অর্থ্যাৎ পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয় বলে জানান তিনি।চার সদস্যের প্রতিনিধি দলের অন্য তিন চিকিৎসক হলেন- সহকারী অধ্যাপক ডা. এ কে এম শফিউজ্জমান, প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ও প্রভাষক ডা. কবির সোহেল।

এর আগে শিশুটির সুরতহাল রিপোর্ট করেন কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান।তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেছেন, শিশুটির সারা শরীরে জখমের চিহ্ন ছিল।

এদিকে শিশু নীরবের ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাবা রেজাউল করিম তার ছেলের লাশ গ্রহণ করেন। এ সময় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.