ফেসবুক খুলে দেওয়ার নির্দেশ

0

সিটিনিউজবিডি :: অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।তবে নিরাপত্তার স্বার্থে অন্যান্য অ্যাপস বন্ধ থাকবে।

বৃহস্পতিবার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেছেন।পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সামনেই বিটিআরসি চেয়ারম্যানকে ফোন করে তখনই ফেইসবুক খুলে দেয়ার নির্দেশ দেন।

মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের আগে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাময়িক সময়ের জন্য ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম গত ১৮ নভেম্বর বন্ধ করে দেয় সরকার।

এদিকে সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে নানা মহল থেকে সমালোচনাও হয়।

অনেকে আবার এ সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন।এরইমধ্যে সরকার বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক কর্তৃপক্ষকে ঢাকায় আমন্ত্রণ জানিয়ে বৈঠক করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.