দিনটি আমাদের ছিল না: সাকিব

0

স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরে শীতের কারণে রাতের ম্যাচে শিশির এক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। আর পরে বোলিং করতে গিয়ে শিশিরের কারণে বোলাররা ঠিকমতো বল গ্রিপ করতে পারেননি বলে মনে করছেন সাকিব। এটাকে রংপুরের হারের প্রধান কারণ হিসেবে দেখছেন তিনি।

টুর্নামেন্টের ধারার বিপরীতে গিয়ে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার জন্য পরোক্ষ আফসোসই করতে হয়েছে রংপুর অধিনায়ককে। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমাদের মনে হচ্ছিল যথেষ্ট রানই করতে পেরেছিলাম। কিন্তু পরে বুঝেছি, ১০ রান কম হয়ে গেছে। তাছাড়া শিশিরের ভুমিকাও ছিল যথেষ্ট, যেটি আমাদের বোলারদেকে বেশ ভুগিয়েছে। আর শেষদিকে বলও ভালোভাবেই ব্যাটে এসেছে।’

মাত্র ৪৯ বলে ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বরিশালের সাব্বির রহমান রুম্মান। তাই সাব্বিরের এমন ইনিংসের ভুয়সী প্রশংসায় করলেন প্রতিপক্ষের অধিনায়ক সাকিব। রোববার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৬০ রান তুলেছিল রংপুর। এমনকি এই টুর্নামেন্টের ধারা অনুযায়ী যেটি অনেক ভালো স্কোর। কিন্তু সাব্বিরের ৭৯ রানের অসাধারণ এক ইনিংসে বরিশাল জিতে যায় ৫ উইকেটে। একইসঙ্গে ফাইনালে। সাকিবের কণ্ঠে ঝরে পড়লো সাব্বিরের জন্য প্রশংসা।

সাব্বিরকে নিয়ে রংপুর অধিনায়ক বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। সবাই শতভাগ উজার করে দিয়েছি। কিন্তু দিনটি আমাদের ছিল না। সাব্বিরকে অবশ্যই কৃতিত্ব দিতেই হবে। বলতে পারেন আমাদের কাছ থেকে ম্যাচটি কেড়ে নিয়েছে বরিশাল বুলস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.