খাগড়াছড়িতে আগুনে ৩০টি দোকান ভস্মিভূত

0

সিটিনিউজবিডি:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলা শহরের নোয়াখালী গলিতে আগুনে অন্তত ৩০টি দোকান ও মালামাল ভস্মিভূত হয়েছে। এতে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

আজ সোমবার ভোরে এ আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার ব্রিগেডের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতা, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অধিকাংশ দোকানপাটের মালামাল পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।

স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.