নারায়ণগঞ্জে প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু

0

সিটিনিউজবিডি :: নারায়ণগঞ্জের তারাবো ও সোনারগাঁও পৌরসভা নির্বাচনে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে রিটার্নিং কর্মকর্তারা। প্রার্থীরা প্রতীক নিয়ে এলাকায় গণসংযোগ করেছেন।

তারাবো পৌরসভার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন জানান, তারাবো পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাসিনা গাজী পেয়েছেন নৌকা, বিএনপির প্র্রার্থী নাসির উদ্দিন পেয়েছেন ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র সফিকুল ইসলাম চৌধুরী পেয়েছেন জগ, আওয়ামী লীগের বিদ্রেহী প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন কম্পিউটার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিব্বির হোসেন পেয়েছেন হাত পাখা ।

সোনারগাঁও পৌরসভায় আওয়ামী লীগের অ্যাডভোকেট ফজলে রাব্বি পেয়েছেন নৌকা, বিএনপির মোশারফ হোসেন পেয়েছেন ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র সাদেকুর রহমান পেয়েছেন জগ, এবং অপর স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম আজাদ পেয়েছেন তাল গাছ। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.