ঠাকুরগাঁওয়ে ৩০ বিজিবির অর্থায়নে নির্মিত মুক্তিযোদ্ধার বসতবাড়ী হস্তান্তর

0

নূর আলীফ বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ে ৩০ বিজিবির নিজস্ব অর্থায়নে ও ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ী হস্তান্তর করা হয়েছে।

আজ সকাল ১১ টায় ৩০ বিজিবির অর্থায়নে নির্মিত বীর মুক্তিযোদ্ধা মরহুম সুবেদার আহমেদ হোসেন বীর প্রতীক এর বসতবাড়ী,তার স্ত্রী মোছা:মতিয়া খানম এর নিকট বিজিবির পক্ষ হতে আনুষ্ঠাকিভাবে হস্তান্তর করেন বাংলাদেশ বর্ডার গার্ড উত্তর পশ্চিম রিজয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমার্ন্ডার কর্ণেল লুৎফুল কবীর ভূঞা(পিএসসি)।

এ সময় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ৩০ বিজির অধিনায়ন তুষার বিন ইউনুস,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক,ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশিউর রহমার,জেলা মুক্তিযোদ্ধা কমার্ন্ডার জীতেন্দ্র নাথরায়, ডেপুটি কমান্ডার বদরুজ্জোহা প্রমূখ।

মূরহুম সুবেদার আহমেদ হোসেন বীর প্রতীক ১৯৭১ সালে ৬ নম্বর সেক্টরের অধিনায়ক তার উইং কমান্ডার এম কে বাশারের নেতৃত্বে পাকিস্থানি সেনাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।

তিনি পঞ্চগড়ের মীরড়র,তাললমাব্রীজ,অমরখানা ,বোদা,দেবীগজ্ঞ,ময়নাদীঘি,ভজনপুর,দেবনাগর,জগদল, দারিকাপুর,পঞ্চগড় মোড়,মাঝিপাড়া,ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী,পীরগঞ্জ খোঁচাবাড়ী,সালান্দর,শিবগঞ্জ,ওয়াপাদা,দিনাজপুর জেলার বীরগঞ্জ,চৌধুরী হাট.কবিরাজহাট,দশমাইল,পঁচিশমাইল,খানসামা,সৈয়দপুর প্রভৃতি স্থানে সুম্মুখ যুদ্ধ ,চোরাগোপ্তা হামলা ও গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন। স্বাধীনতা যুদ্ধে তার এই বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি “বীর প্রতীক” উপাধি প্রাপ্ত হন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.