বিচ্ছেদে মেয়েরাই বেশি কষ্ট পায়

0

লাইফস্টাইল ডেস্ক :: শৈশবে পরিবার ভেঙে গেলে শিশুদের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে মেয়ে শিশুর উপর। সম্প্রতি নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষকরা খুঁজে পেয়েছেন, পরিবার ভেঙে গেলে ছেলের স্বাস্ব্যের চেয়ে মেয়ের মানসিক ও সার্বিক শারীরিক স্বাস্থ্য বেশি ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষক আন্দ্রেয়া বেলার বলছেন, পরিবার কাঠামোর সঙ্গে মেয়ে শিশুর স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি; যদি কেউ অ-প্রথাগত পরিবার কাঠামোয় বেড়ে উঠে যেমন শুধু বাবা বা মায়ের সঙ্গে অথবা কারও আশ্রিত হয়ে; তাহলে তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়ে। এক্ষেত্রে ছেলে শিশুর চেয়ে মেয়ে শিশুরা বেশিমাত্রায় বিষন্নতায় ভুগে এবং ধীরে ধীরে তাদের শারীরিক স্বাস্থ্য ভেঙে পড়ে। এর ফল তাদের সারাজীবন বয়ে বেড়াতে হয়।

গবেষকরা গবেষণায় কিশোর স্বাস্থ্যের জাতীয় অনুদৈর্ঘ্য জরিপ ব্যবহার করেন। ১৩ বছরের অধিক সময় ধরে চার ধাপে ৯০ হাজার কিশোরের কাছ থেকে উপাত্ত সংগৃহ করে জরিপটি করা হয়।

গবেষণায় উল্ল্যেখ করা হয়, পরিবার ভেঙে যাওয়ার সময় মেয়ের বয়স গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।

বেলার উল্ল্যেখ করেন, ছয় থেকে ১০ এর মাঝামাঝি বয়সটা জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ এ সময়ে মেয়ে শিশু মানসিক ও শারীরিক চাপ সহ্য করতে পারে না। তাই ওই সময়ে মেয়ে শিশুর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর পরিবার কাঠামোর অধিকতর জটিল ভূমিকা রয়েছে।

গবেষণাটি রিভিউ অব ইকোনোমিকস অব দ্য হাউসহোল্ড জার্নালে প্রকাশিত হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.