অতিরিক্ত চা-কফি মৃত্যুর ঝুঁকি বাড়ে!

0

লাইফস্টাইল ডেস্ক :: কর্মব্যস্ত জীবনে অনেকে রাতের শিফটে কাজ করেন। এজন্য তাদেরকে রাত জাগাটাকে অভ্যাসে পরিণত করতে হয়। আর এটি করতে গিয়ে অনেকে রাতের শিফটে ঘন ঘন চা-কফি খান। আশ্রয় নেন ক্যাফেইনসমৃদ্ধ পানীয়ের। এখানেই বাধে যত বিপত্তি। শরীরে অতিরিক্ত ক্যাফেইন নেওয়ার ফলে স্বাস্থ্যের অবনতি, ক্ষুধামান্দ্য, বিষন্নতা, স্নায়ুবৈকল্য, মেজাজ খিটখিটে, দুর্বলতাসহ নানান সমস্যার সৃষ্টি হয়। শুধু কি তাই; অতিরিক্ত চা-কফি খাওয়ার ফলে মৃত্যু ঝুঁকিও বাড়ে! বিষয়টি একটু অবাক করার মতো হলেও এমনটিই বলছেন জাপানের ফুকুওকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।তারা বলছেন, জাপানের দক্ষিণ-পশ্চিম কাইউশু অঞ্চলে এক ব্যক্তি অতিরিক্ত ক্যাফেইনসমৃদ্ধ পানীয় পানের ফলে মারা গেছেন।

গবেষকদের ফরেনসিক প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির পেটে একটি ক্যাফেইনের বড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হয় রাতে যেন ঘুম না আসে এজন্য ক্যাফেইনের বড়িটি তিনি গ্রহণ করেন অথবা প্রতি রাতে ক্যাফেইন খাওয়ার ফলে তা জমে এর সৃষ্টি হয়। তবে যাই হোক কেন, তার মৃত্যুর কারণ অতিরিক্ত ক্যাফেইনযুক্ত পানীয় পান।

জাপান টাইমসের বরাত দিয়ে সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি একটি পেট্রোল পাম্পে রাতের শিফটে কাজ করতেন এবং তিনি টানা ২৪ ঘণ্টা ধরে ঘুমাতেন না। এমনকি পরবর্তী শিফটের আগে সামান্য ঘুমাতেন। ওই ২৪ ঘণ্টা জেগে থাকতে তিনি প্রচুর পরিমাণে ক্যাফেইন নিতেন। অতিরিক্ত ক্যাফেইন আসক্তির ফলে তিনি কয়েক বছরে মাঝেমধ্যেই বমি করতেন। মৃত্যুর দিন বমি হলে তিনি হাসপাতালে ভর্তি হন।

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় বলছে, এ ধরণের ঘটনা দেশে এটিই প্রথম। আমরা কখনোই ভয়াবহ ক্যাফেইন আসক্তির কথা শুনিনি। তবে আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) একটি বিশেষ এনার্জি ড্রিংক পান করে ১৩ জনের মারা যাওয়ার ঘটনাটি খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, ক্যাফেইন এক প্রকার উত্তেজক পদার্থ। ৮ আউন্স কফিতে প্রায় ১৩৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। এটি মানুষের উপর উত্তেজক প্রভাব ফেলে এবং উদ্দীপক হিসেবে কাজ করে। ক্যাফেইন হৃদপিণ্ডের রক্তসরবরাহকরী ধমনীতে রক্ত চলাচল ধীর করে দেয়। বুকধড়ফড়ানি, অনিয়মিত হৃদস্পন্দন বা উচ্চ রক্তচাপের জন্যেও এটি দায়ী। ঘুম কম হয়। কফিতে চিনি খাওয়ার ফলে ওজন বেড়ে যায়। শরীরের টানটান উত্তেজনা বা ঘাবড়িয়ে যাওয়ার অনুভুতির মাত্রা বাড়িয়ে দেয়। অতিরিক্ক ক্যাফেইন সন্তান ধারণে অক্ষম করে তোলে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.