কলেজে গেটে মস্তক, মাঠে দেহ

0

সিটিনিউজবিডি :: কুষ্টিয়ার সদর উপজেলার বালিয়াপাড়া-আলামপুর স্কুল অ্যান্ড কলেজের পেছন গেটের সামনে থেকে একটি প্লাস্টিকের ব্যাগে ফিরোজ প্রামাণিক নামে এক ব্যক্তির খণ্ডিত মস্তক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আড়াই কিলোমিটর দূরের একটি মাঠ থেকে মস্তকবিহীন দেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে স্থানীয়রা ওই স্কুল অ্যান্ড কলেজের পেছনে মাঝামাঝিতে গেটের কাছে বাজার করা প্লাস্টিকের একটি ছোট ব্যাগে রাখা খণ্ডিত মস্তক দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে আড়াই কিলোমিটর দূরে বাবলা তলা নামক মাঠ থেকে নিহতের মস্তকবিহীন দেহ উদ্ধার করা হয়। পুলিশ এসে খণ্ডিত মস্তক ও দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানান, নিহত ফিরোজ প্রামাণিক ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পূর্ব আব্দুলপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ বিরোধে তাকে হত্যা করে মস্তক ও দেহ আলাদা আলাদা স্থানে রাখা হয়েছে। খণ্ডিত মস্তকের মুখের সাথে লাগানো চিরকুটে একটি মোবাইল ফোন নম্বর ছিল। তদন্তের স্বার্থে নম্বরটি গোপন রাখা হয়েছে। এ ছাড়া হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের আটকের জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। দ্রুতই এর কূলকিনারা হবে বলেও জানান পুলিশ সুপার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.