রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি

0

রাঙামাটি প্রতিনিধি :  জনসংহতি সমিতির (জেএসএস) ডাকে পার্বত্য রাঙামাটি জেলায় সড়ক-নৌ পথ অবরোধ চলছে। অবরোধের কারণে শহরে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে। পয়েন্টে পয়েন্টে পিকেটার অবস্থান নিয়ে গাড়ি আটকিয়ে দিচ্ছে।

উপজেলাগুলোর সঙ্গে সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শহরে গুরুত্বপূর্ণ সব পয়েন্টে মোতায়ন রয়েছে অতিরিক্ত পুলিশ। অবরোধের কারণে বেকায়দায় পড়েছে পর্যটন মৌসুমে বেড়াতে আসা হাজারো পর্যটক।

সম্প্রতি রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মী ও সমর্থকদের কেন্দ্র দখল, নজিরবিহীন জাল ভোট, ব্যাপক কারচুপি ও অনিয়ম, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও কর্মীদের উপর হামলা, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষের পক্ষপাতিত্বের অভিযোগ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ৩১ ডিসেম্বর এই কর্মসূচির ডাক দেয় জেএসএস।

এই অবরোধের সমর্থনে শনিবার বিকালে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে জেএসএস সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮ বছর পুর্তির সমাবেশ থেকে জেএসএস সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করার জন্য জানুয়ারি ১ তারিখ থেকে হরতাল-অবরোধ দিয়ে অসহযোগ আন্দোলন শুরু করার ঘোষণা দেয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.