বাংলাদেশ-জিম্বাবুয়ে সফরসূচি চূড়ান্ত

0

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল। আজ সোমবার বিকেলে ঢাকায় পৌঁছাবে সফরকারীরা। বিকেল ৪টা ৫৫ মিনিটে হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে চিগুম্বুরাদের বহনকারী বিমান।

সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। এই টি-টোয়েন্টি সব খেলা হবে খুলনায়।

সোমবার রাত ঢাকায় কাটিয়ে মঙ্গলবার দুপুর ১২টার ফ্লাইটে যশোর হয়ে খুলনায় যাবে ডেভ হোয়াটমোরের শিষ্যরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে আগামী ১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ের সঙ্গে ৪ ম্যাচের টি-টিয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিপিএলে ধারাবাহিক পারফর্ম করা আবু হায়দার রনি ও নুরুল হাসান।

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি :
১৫ জানুয়ারি প্রথম টি-২০ খুলনা
১৭ জানুয়ারি দ্বিতীয় টি-২০ খুলনা
২০ জানুয়ারি তৃতীয় টি-২০ খুলনা
২২ জানুয়ারি চতুর্থ টি-২০ খুলনা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.