জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ : ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এম. তৌহিদুল আলম বাবু বলেছেন, ‘ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে দেশ বর্তমানে নিম্ম মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, নারী ও শিশু উন্নয়ন, তথ্য প্রযুক্তি, কর্মসংস্থানসহ সব খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। ভিশন ২০৪১ সালের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার।
গত ১০ জানুয়ারী সরকারের সাফল্য, লক্ষার্জন ও উন্নয়ন কর্মকান্ডে জনসাধারণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে ও ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সভা, সংগীত ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা কৃষি অফিসার লিটন দেব নাথ, উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ সাঈদ হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহেদুল্লাহ কোরাইশী, শিক্ষক নেতা নাছির উদ্দিন, করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমূখ। অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন, জেলা তথ্য অফিস সহকারী গোলাম ফারুক।
