লাইফ সাপোর্টে আর এ গণি

0

ঢাকা অফিস : রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম প্রবীণ সদস্য ড. আর এ গণিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

অবস্থার অবনতি হলে বুধবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন খানের বরাত দিয়ে বিএনপির চেয়াপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

৯৮ বছর বয়সী ড. আর এ গণি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সম্প্রতি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ডা. হুমায়ুন খানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.