রুনি গোলে জয় পেলো ম্যানচেস্টার

0

স্পোর্টস ডেস্ক : ওয়েইন রুনির একমাত্র গোলে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ অ্যানফিল্ডে ভালো খেলেও জয় বঞ্চিত হলো লিভারপুল।

ম্যানইউয়ের হয়ে মাঠে নামেন ডি গিয়া, ইয়ং, স্মলিং, ব্লাইন্ড, স্নেইডারলিন, ফেল্লাইনি, হেরেরা, মার্সিয়াল, রুনির মতো তারকারা। লিভারপুলের হয়ে মাঠে ছিলেন মিগনোলেট, ইয়াইয়া তোরে, হেন্ডারসন, লালানা, মিলনার, ফিরমিনোর মতো তারকারা।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল আদায় করে নিতে পারেনি। পুরো ম্যাচে ৫৩ শতাংশের বেশি বল দখলে রেখেছিল লিভারপুল। তবে, অতিথিদের শেষ দিকের আক্রমণে উল্টো হার মেনে মাঠ ছাড়তে হয় অলরেডসদের।

ম্যাচের ৭৮ মিনিটের মাথায় দলকে জয়সূচক গোলটি পাইয়ে দেন ইংলিশ তারকা রুনি। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন ফেল্লাইনি। লিভারপুলের গোলবারে লেগে বল ফিরে এলে ফিরতি শট নেন রুনি। তাতেই বল জালে জড়ায়।

এ ম্যাচে জয়ের ফলে টেবিলের পঞ্চম স্থানে উঠে আসা ম্যানইউ ৩৭ পয়েন্ট অর্জন করলো। তাদের সমান ২২ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ৩১।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.