লাইফস্টাইল ডেস্ক : স্বাস্থ্য উপকারের সাথে সতেজ ত্বক উপহার দিতে গ্রিন টি বা সবুজ চা অতুলনীয়। শরীরের জটিল রোগগুলোকে প্রতিরোধেও সবুজ চায়ের তুলনা হয় না। সবুজ চা শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখে।
সবুজ চা রক্ত জমাট বাঁধতে দেয় না। ফলে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা অনেক কমে যায়। শরীরের ফ্যাট অক্সিডেশন প্রক্রিয়াকে কার্যকর করে খাবার থেকে ক্যালরি তৈরির প্রক্রিয়ায় সহায়তা করে। গ্রিন টি বা সবুজ চা শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে না। সবুজ চা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা বাড়ে, যা সবুজ চা প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। এটা খাদ্যনালির ক্যান্সারের ঝুঁকি কমায়।
এছাড়াও ভালো কোষগুলোর কোনো ক্ষতি না করে সার্বিকভাবে ক্যান্সারের কোষ নির্মূল করে। সবুজ চা শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি উপকারী কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়। সবুজ চায়ের ‘ক্যাটেকাইন’ নামক অ্যান্টিঅক্সিডেন্ট মুখের ভিতরের বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে, যা গলার ইনফেকশনসহ দাঁতের বিভিন্ন সমস্যা কমিয়ে আনে। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাবে অল্প বয়সেই বুড়িয়ে যেতে পারে আপনার ত্বক। সবুজ চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর প্রভাব দূর করে আপনার বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে।
