সাকিবের সম্পদের পরিমাণ ৩৫ মিলিয়ন ডলার

0

খেলাধুলা: বিশ্বের ধনী ক্রিকেটারের নাম এলেই সামনে চলে আসেন ভারতীয় ক্রিকেটাররা। তবে এখন থেকে দেখা যাবে বাংলাদেশের সাকিব আল হাসানের নামও। নয় বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইতিমধ্যে প্রায় তিনশ কোটি টাকার মালিক হয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৩৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা ২৭৫ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকট্রাকার এমন তথ্যই দিয়েছে।

বেতন, পারিশ্রমিক, বিজ্ঞাপন, কসমেটিকস, রেস্তোরাঁ ও ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে এই বিপুল পরিমাণ সম্পদের মালিক হন তিনি।

বিপিএল, আইপিএল, বিগব্যাশ, ক্যারিবিয়ান লিগ, আইপিএল, পাকিস্তান সুপার লিগে খেলে থাকেন সাকিব। এসব টুর্নামেন্টে থেকে বছরে প্রচুর পারিশ্রমিক পেয়ে থাকেন। তবে বিভিন্ন প্রতিষ্ঠান দূত ও পণ্যের বিজ্ঞাপন মডেল থেকেই সবচেয়ে বেশি অর্থ আয় করেন তিনি। ২০০৯ সালে উইজডেন বর্ষসেরা হওয়ার পর থেকে তার বাজার দর ধেই ধেই করে বেড়ে যায়। আইসিসি র‌্যাঙ্কিংয়েও টানা দাপট ধরে রাখেন সাকিব। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যাম্বাসাডর ছাড়াও, পেপসি, ক্যাসট্রল, নর্টন এন্টিভাইরাস, বুস্ট, লাইফবয়, লা রিভ, লেনেভো, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলালিংক, রানার মোটরসাইকেল, জ্যানএনজি আইসক্রিম, টিফিন বিস্কুটস, সিঙ্গার ইলেকট্রনিকসের বিজ্ঞাপনী দূত হিসেবে মোটা অংকের অর্থ পেয়েছেন সাকিব।

ব্যবসায়ী হিসেবেও সাকিব সফল। যমুনা ফিউচার পার্কে সাকিবের নিজস্ব দোকান রয়েছে। যার নাম কসমিক জোভিয়ান। বনানীতে রয়েছে সাকিবস ডাইন। প্রচুর আয় হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠান দুটি থেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.